Header Ads

Header ADS

ভোটার আইডি কার্ড অনলাইন কপি-সার্ভার কপি ডাউনলোড || NID Card Online Copy-Server Copy Download

 ভোটার আইডি কার্ড অনলাইন কপি-সার্ভার কপি ডাউনলোড || NID Card Online Copy-Server Copy Download

 

   'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার NID Card অনলাইন কপি / সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন।

অনলাইন কপি ডাউনলোডের নিয়ম-

  1. ভোটার আইডি কার্ড একাউন্ট রেজিস্টার করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। গুগল থেকে nid bd লিখে সার্চ করে প্রথম পাতায় প্রবেশ করতে পারেন অথবা সরাসরি এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/ ভিজিট করুন।

  2. একাউন্ট রেজিস্টার করার জন্য অন্য ওয়েবপেইজে লগইন এবং রেজিস্টার দুইটা অপশন পাবেন। এখান থেকে

  3. আপনাকে একাউন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার / Register লেখায় ক্লিক করুন।

  4. একাউন্ট রেজিস্টার করার জন্য অন্য ওয়েবপেইজে লগইন এবং রেজিস্টার দুইটা অপশন পাবেন। এখান থেকে

  5. আপনাকে একাউন্ট রেজিস্টার করার জন্য রেজিস্টার / Register লেখায় ক্লিক করুন।

  6. উপরের তথ্য উল্লেখ করার পরে আপনাকে একটি নাম্বার সম্বলিত ছবি দেখানো হবে এবং নিচে একটি বক্স দেওয়া হবে সেখানে আপনার ছবিতে দেওয়া নাম্বারগুলো টাইপ করে “সাবমিট” বাটনে ক্লিক করতে হবে।

  7. একাউন্ট রেজিস্ট্রারের দ্বিতীয় ধাপ হলো স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করা। সফলভাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে আপনার বর্তমান এবং আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।

  8. একাউন্ট রেজিস্টার এর তৃতীয় ধাপ হলো মোবাইল এসএমএস ভেরিফি ভেরিফিকেশন। নিবন্ধন করার সময় আপনি যখন যে মোবাইল নাম্বার টি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখানো হবে৷ আপনি চাইলে অন্য মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন। এসএমএস ভেরিফিকেশন করার জন্য “ বার্তা পাঠান বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারে যাওয়া এসএমএস থেকে কোডটি প্রদান করুন।

  9. একাউন্ট রেজিস্টার এর চতুর্থ ধাপ ফেস ভেরিফিকেশন। এটা ছাড়া কোন মতেই আপনি একাউন্ট তৈরী করতে পারবেন না। ফেইস ভেরিফিকেশন করার জন্য এই পেইজে একটি QR Code সম্বলিত ছবি দেখতে পাবেন৷ এটা স্ক্যান করার জন্য গুগল প্লে স্টোর থেকে NID wallet অ্যাপটি ডাউনলোড করে QR কোডটি স্ক্যান করুন এবং দেখানো নিয়ম অনুযায়ী আপনার চেহারা স্ক্যান করুন। এই স্টেপ আপনি অন্য কোন ডিভাইস দিয়ে করতে পারেন অথবা আপনি চাইলে ব্রাউজারকে মিনিমাইজ করে অ্যাপ ওপেন করে করতে পারেন।

  10. ফেস ভেরিফিকেশন সম্পন্ন করা হয়ে গেলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাকে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে। পরবর্তীতে লগইন করার জন্য অথবা পরবর্তীতে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

  11. পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে আপনাকে আপনার বিস্তারিত প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার ছবি এবং আপনার বিস্তারিত তথ্য দেখানো হবে। ডানপাশে মেনু থেকে ডাউনলোড নামের একটি অপশন দেখতে পাবেন সেটা ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ডের PDF ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ।


সার্ভার কপি ডাউনলোড করার উপায়-

  1. জাতীয় পরিচয় পত্র দিয়ে অনলাইন থেকে সার্ভার কপি বের করার জন্য প্রথমে ভিজিট করুন prottoyon.gov.bd

  2. সার্ভার কপি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি একাউন্টস করে নিতে হবে। একাউন্টের জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম তারিখ এবং একটি মোবাইল নাম্বার ব্যবহার করুন।

  3. জাতীয় পরিচয় পত্র থাকা ১০ অথবা ১৭ ডিজিটের নম্বর দিন। এবং দ্বিতীয় ঘরে সঠিক জন্ম তারিখ এবং তৃতীয় ঘরে মোবাইল নম্বর দিয়ে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন।

  4. কিছু সময় অপেক্ষা করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নম্বরের যাওয়ার ৬ সংখ্যার ওটিপি কোড টাইপ করুন এবং জমা দিন বাটনে ক্লিক করুন|

  5. ক্লিক করার পর এরকম আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে লগইন বাটনে ক্লিক করুন।

  6. এখানে আপনি যে নম্বর দিয়ে একাউন্ট করেছিলেন সেটি দিন এবং উক্ত একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।

  7. সব ঠিক থাকলে এরকম একটি পেজ সো হবে এখান থেকে জাতীয় পরিচয় পত্র তথ্য প্রিন্ট এ যান| এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন

  8. প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ জন্ম তারিখ ফরমেট YYYY MM DD অনুসারে দিন।

  9. এবং “প্রিন্ট করুন” অপশনে ক্লিক করুন।

  10. এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আসবে এবং এখান থেকে “পরিশোধ করুন” বাটনে ক্লিক করতে হবে।

  11. ক্লিক করার পরে আপনাকে প্রযোজ্য বিল পরিশোধের জন্য বিল পরিশোধ মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং প্রসেসে নিয়ে যাবে এখান থেকে আপনি যে কোন একটি সিলেক্ট করে নির্ধারিত বিল পরিশোধ করুন।

  12. বিল পরিশোধ হলে এখানে লেখা আসবে আমি আপনার অনলাইন পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার আবেদন আইডি আপনার জাতীয় পরিচয় পত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে ক্লিক করুন। এবং এখান থেকে ক্লিক করুন বাটনে ক্লিক করুন।

  13. তবে মনে রাখতে হবে এখানে আপনি একবার ক্লিক করতে পারবেন।

  14. সবকিছু যদি ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন তাহলে ক্লিক করুন বাটনে ক্লিক করলে আপনার অনলাইন বা সার্ভার কপি  পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।


 মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সহজ উপায়


 

 মুখে বললে লেখা হয়ে যাবে


 

 

আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

এই বিষয়ে অথবা যেকোনো  ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ। 


     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh.
Founder Of Learn With Alamin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.