মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় | How To Recover Deleted Files From Computer/Mobile/Memory/Pendrive
মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় | How To Recover Deleted Files From Computer/Mobile/Memory/Pendrive
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন ।
মোবাইল থেকে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়-
প্রথমেই আপনাকে Google play store থেকে DiskDigger android app download করতে হবে।
মোবাইল থেকে Application টি download ও install করার পর এখন আমরা app টি ব্যবহার করতে পারবো।
এবার সরাসরি application টি open করুন।
ওপেন করার সাথে সাথে আপনারা একটি page দেখবেন, যেখানে কিছু options থাকবে।
এখন আপনাকে, ওপরে থাকা “start basic scan” এর অপশনে ক্লিক করতে হবে।
Start basic scan option এ ক্লিক করার পর, app টি আপনার মোবাইলের সেই সিস্টেম folder গুলোতে চলে যাবে, যেগুলোতে প্রত্যেকটি deleted photos রয়েছে।
কিন্তু এর আগে, আপনাদের একটি notification দেখানো হবে যেখানে “deny” এবং “allow” এর অপসন থাকবে।
আপনি সোজা, “Allow” অপশনে ক্লিক করুন।
এবার, application টি নিজে নিজেই আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া প্রত্যেকটি ছবির ব্যাকআপ (backup) নেওয়া শুরু করবে।
অবশই, ব্যাকআপ হতে থাকা অবস্থায়, আপনি এখন সেই প্রত্যেকটি ছবি গুলো দেখতে পারবেন, যেগুলো এক সময় মোবাইল থেকে ডিলিট করেছিলে।
ওপরে আপনারা ছবিতে দেখতেই পারছেন, আমি যেগুলো ছবি প্রায় ১ বছর আগেই ডিলিট করে দিয়েছিলাম, সেগুলো আবার ফিরিয়ে পেলাম।
তবে এখনো কিন্তু ছবি গুলো আমার মোবাইলে রিস্টোর হয়নি।
আপনি যেই ছবি গুলো আবার ফিরিয়ে পেতে চাচ্ছেন, সেগুলোতে ক্লিক করে সিলেক্ট করুন।
ছবি গুলো রিস্টোর বা রিকভার করার ক্ষেত্রে, ছবি গুলোকে সিলেক্ট অবশই করতে হবে।
এবার, নিচে থাকা “Recover” অপশনে ক্লিক করতে হবে।
Recover অপশনে ক্লিক করার পর, আপনার মোবাইলের একটি folder select করতে বলা হবে।
মনে রাখবেন, মোবাইলের যেই folder আপনি select করবেন সেই ফোল্ডারে আপনার ছবি গুলো restore বা recover হবে।
নিজের পছন্দের folder সিলেক্ট করে নেওয়ার পর, “OK” বাটনে ক্লিক করুন।
Congratulations, এবার আপনার বেছে নেওয়া ছবি গুলো আবার মোবাইলে রিস্টোর ও রিকভার হয়ে গেছে।
উইন্ডোজ ব্যবহৃত কম্পিউটার থেকে ডিলেট করা ফাইল যেভাবে উদ্ধার করবেন-রিকুভা সফ্টওয়ারটি এখান https://www.ccleaner.com/recuva/download থেকে নামিয়ে নিতে হবে । এবার এটি ইন্শটল করুন ।
অন্যান্য সফ্টওয়ারের মতই এটি ইন্শটল হবে ।
এবার রিকুভা সফ্টওয়ারটি চালু করুন ।
আপনার ডেস্কটপে রিকুভার আইকন দেখতে পাবেন এটিতে ডাবল ক্লিক করলেই রিকুভা সফ্টওয়ারটি চালু হবে ।
প্রথমেই নিচের মত আসবে ।
Next এ ক্লিক করুন ।
এবার আপনি যে ধরনের ফাইল খুজতে চান তা সিলেক্ট করুন ।
আপনি যদি সবধরনের ফাইল খুজতে চান তাহলে other select করে দিন ।এবার Next এ ক্লিক করুন ।
এখন আপনি যে folder থেকে ফাইল ডিলিট করেছিলেন তা সিলেক্ট করে দিন ।
এর জন্য in a specific location এ ক্লিক করে browse করে আপনার folder টি সিলেক্ট করে দিন ।
Next এ ক্লিক করুন ।
Enable Deep Scan এ টিক চিহ্ন দিয়ে start এ ক্লিক করুন ।
এবং folder টিটে ডিলিট হওয়া ফাইল খুজবে ।
কিছুক্ষণ অপেক্ষা করুন । scan শেষ হলে নিচের মত recoverable file গুলু দেখাবে ।
এবার আপনি সবগুলু ফাইল সিলেক্ট করে Recover এ ক্লিক করুন ।
রিকভার হওয়ার লোকেশন জানতে চাইবে Desktop select করে ok তে ক্লিক করুন ।
ব্যস আপনার ডিলিট হওয়া ফাইলগুলো পেয়ে গেলেন ।
উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করা ছবি রিস্টোর ও রিকভার হয়ে ।
আজ থেকে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না
এন্ড্রয়েড মোবাইল ফোন আপডেট করার নিয়ম
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই