NID কার্ড সার্ভার কপি ডাউনলোড করুন || NID Card Server Copy Download
NID কার্ড সার্ভার কপি ডাউনলোড করুন || NID Card Server Copy Download
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে NID কার্ড সার্ভার কপি ডাউনলোড করার উপায়-
জাতীয় পরিচয় পত্র দিয়ে অনলাইন থেকে সার্ভার কপি বের করার জন্য প্রথমে ভিজিট করুন prottoyon.gov.bd
সার্ভার কপি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি একাউন্টস করে নিতে হবে। একাউন্টের জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ও জন্ম তারিখ এবং একটি মোবাইল নাম্বার ব্যবহার করুন।
জাতীয় পরিচয় পত্র থাকা ১০ অথবা ১৭ ডিজিটের নম্বর দিন। এবং দ্বিতীয় ঘরে সঠিক জন্ম তারিখ এবং তৃতীয় ঘরে মোবাইল নম্বর দিয়ে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করুন।
কিছু সময় অপেক্ষা করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নম্বরের যাওয়ার ৬ সংখ্যার ওটিপি কোড টাইপ করুন এবং জমা দিন বাটনে ক্লিক করুন|
ক্লিক করার পর এরকম আরও একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে লগইন বাটনে ক্লিক করুন।
এখানে আপনি যে নম্বর দিয়ে একাউন্ট করেছিলেন সেটি দিন এবং উক্ত একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে এরকম একটি পেজ সো হবে এখান থেকে জাতীয় পরিচয় পত্র তথ্য প্রিন্ট এ যান| এখানে ক্লিক করার পর এরকম দেখতে পাবেন
প্রথম ঘরে জাতীয় পরিচয় পত্র নম্বর এবং দ্বিতীয় ঘরে জন্ম তারিখ জন্ম তারিখ ফরমেট YYYY MM DD অনুসারে দিন।
এবং “প্রিন্ট করুন” অপশনে ক্লিক করুন।
এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি পেজ আসবে এবং এখান থেকে “পরিশোধ করুন” বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে আপনাকে প্রযোজ্য বিল পরিশোধের জন্য বিল পরিশোধ মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং প্রসেসে নিয়ে যাবে এখান থেকে আপনি যে কোন একটি সিলেক্ট করে নির্ধারিত বিল পরিশোধ করুন।
বিল পরিশোধ হলে এখানে লেখা আসবে আমি আপনার অনলাইন পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার আবেদন আইডি আপনার জাতীয় পরিচয় পত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে ক্লিক করুন। এবং এখান থেকে ক্লিক করুন বাটনে ক্লিক করুন।
তবে মনে রাখতে হবে এখানে আপনি একবার ক্লিক করতে পারবেন।
সবকিছু যদি ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন তাহলে ক্লিক করুন বাটনে ক্লিক করলে আপনার অনলাইন বা সার্ভার কপি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে।
কিভাবে ফেসবুকে Professional Mode on করবেন
দেখুন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে ঝুলিয়ে রেখেছে?
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই