Header Ads

Header ADS

কিভাবে কিভাবে জুম অ্যাপ ব্যবহার করবেন | How to use Zoom Meeting Apps

কিভাবে জুম অ্যাপ ব্যবহার করবেন | How to use Zoom Meeting Apps

 

 'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে জুম অ্যাপ ব্যবহার করবেনঃ

মোবাইল অ্যাপ থেকে মিটিং তৈরির নিয়ম-

  • মোবাইলে জুম অ্যাপ ব্যবহার করে মিটিং হোস্ট করতে পারবেন খুব সহজেই। মোবাইলে অ্যাপ ব্যবহার করে নতুন মিটিং হোস্ট করতে অ্যাপে প্রবেশ করে লগিন করে  “New Meeting” বাটন চাপুন।

  • এরপর নতুন মিটিং এর সেটিংস সম্পর্কিত নিচে প্রদর্শিত ছবির ন্যায় স্ক্রিন দেখতে পাবেন। নতুন মিটিং শুরু করতে “Start a Meeting” এ ক্লিক করুন।

  • এরপর আপনার জুম মিটিং শুরু হয়ে যাবে এবং মিটিং সম্পর্কিত বিভিন্ন সেটিংস স্ক্রিনে দেখতে পাবেন। “Participants” এ ক্লিক করে “Invite” বাটন চেপে অন্যদের লিংকের মাধ্যমে আপনার জুম মিটিংয়ে ইনভাইট করতে পারবেন।

     

মোবাইল অ্যাপ থেকে জুম মিটিং এ জয়েন করার নিয়ম-

  • জুম মিটিং এ জয়েন করা খুব সহজ। আপনি যদি অন্যের হোস্ট করা জুম মিটিংয়ে যোগদান করতে চান সেক্ষেত্রে সেই মিটিং এর লিংক অথবা মিটিং আইডি আপনার কাছে থাকতে হবে। এছাড়া জুম অ্যাপ আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। কাঙ্ক্ষিত মিটিং এর লিংক পেলে সেই লিংক আপনার ব্রাউজারে ভিজিট করুন। তখন ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে আপনার জুম অ্যাপ ওপেন করতে বলবে।

  • জুম অ্যাপ ওপেন করুন। মিটিং এ যদি কোনো ম্যানুয়াল পাসওয়ার্ড দরকার হয় তাহলে এখানে সেই পাসওয়ার্ড চাওয়া হবে। সেক্ষেত্রে মিটিং যিনি আয়োজন করেছেন তার কাছ থেকে পাসওয়ার্ড চেয়ে এনে তা প্রবেশ করালে আপনি জুম মিটিং এ জয়েন করতে পারবেন। যদি কোনো পাসওয়ার্ড সেট করা না থাকে, তাহলে মিটিং লিংক এর মাধ্যমে জুম অ্যাপে প্রবেশ করে জয়েন বাটনে চেপে আপনি সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। একই স্ক্রিন থেকে আপনি আপনার ভিডিও এবং অডিও বন্ধ করে মিটিং এ যুক্ত হতে পারেন।

 

 কিভাবে Google Meet অ্যাকাউন্ট খুলবেন ও ব্যাবহার করবেন? | How to create Google Meet Account

 

 

 বাজেট সেরা ট্যাবলেট ফোন Samsung Galaxy Tab A 8.0 (2019) 


 

আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

এই বিষয়ে অথবা যেকোনো  ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ। 


     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh.
Founder Of Learn With Alamin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.