কুমিল্লা বোর্ডের হারানো সার্টিফিকেট উত্তোলন | How to Get Duplicate Certificate From Comilla Board
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে হারানো সার্টিফিকেট তোলার জন্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন।
হারানো সার্টিফিকেট তোলার নিয়ম:
সার্টিফিকেট হারিয়ে গেলে প্রথম করণীয়:
শিক্ষার্থীদেরকে বোর্ড কর্তৃক যেই সার্টিফিকেটগুলো দেওয়া হয়, তার একটি কপি বোর্ড কর্তৃপক্ষ তাদের সংরক্ষণাগারে রেখে দেয়। তাই যে কোনো শিক্ষার্থীর সার্টিফিকেট বা মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র অনাকাঙ্খিত ভাবে হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে হতাশার কিছু নেই।
আপনার সার্টিফিকেট হারিয়ে গেলে তোলার আবেদন করতে পারবেন। তবে তার আগে অবশ্যই আপনার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি অথবা জিডি করতে হবে।
আবার থানায় যে জিডিটি করবেন সেই জিডির একটি কপি অবশ্যই আপনার কাছে রাখবেন। তারপর যেকোনো একটি দৈনিক পত্রিকায় আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেট সম্পর্কে একটি বিজ্ঞপ্তি দিতে হবে।
উক্ত বিজ্ঞপ্তিতে আপনার নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের বছর এবং যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম উল্লেখ করতে হবে। আবার আপনার সার্টিফিকেটটি কিভাবে নষ্ট হয়েছে বা হারিয়েছে তা সংক্ষেপে বিজ্ঞপ্তিতে বলে দিতে হবে।
সকলেই জানি, দৈনিক পত্রিকাগুলো প্রায় সকলেই পড়ে। আপনার হারানো সার্টিফিকেট যদি কেউ পেয়ে থাকে, তবে এই বিজ্ঞপি পড়ে নিশ্চয় আপনাকে সনাক্ত করে আপনার ঠিকানায় যে কোনো মূল্যে সার্টিফিকেট পৌঁছে দেবে।
তাছাড়া, থানায় জিডি করা এবং দৈনিক পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে আপনি বিভিন্ন অনাকাঙ্খিত সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন। আবার সরাসরি সার্টিফিকেট তুলতে গেলে প্রমাণস্বরূপ এই তথ্যগুলো দেখাতে হয়।
আপনার সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পর যদি কেউ এটিকে কোনো অবৈধ কাজে ব্যবহার করে আপনাকে ফাসাতে চায়, তবে আপনার করা জিডি এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিটি প্রমাণ স্বরূপ খুবই কাজে লাগবে।
হারানো সার্টিফিকেট তোলার নিয়মঃ
আপনার হারানো সার্টিফিকেটের জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং থানায় জিডি করা হয়ে গেলে আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে জিডি এবং বিজ্ঞপ্তির কপিগুলো জমা দিতে হবে।
বোর্ডে কাগজগুলো জমা দেওয়ার প্রক্রিয়া দুটি।
চিঠির মাধ্যমে
অনলাইনে
এই দুটি পদ্ধতিতেই আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেট বোর্ড থেকে নতুন করে তুলে আনতে পারবেন। সরাসরি চিঠি যোগাযোগ ব্যবস্থার চেয়ে অনলাইন যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ, সময় ও টাকা সাশ্রয়ীও বটে।
আমি আপনাদের সুবিধার্থে দুটি পদ্ধতিই বিস্তারিতভাবে নিচে তুলে ধরেছি। যেটা আপনার কাছে সহজ মনে হয় সেই পদ্ধতিই গ্রহণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।
১. চিঠির মাধ্যমে হারানো সার্টিফিকেট তোলার জন্য আবেদন
শিক্ষা বোর্ডে চিঠির মাধ্যমে হারানো সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে পারবেন। এক্ষত্রে প্রথমে আপনাকে সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে।
ফি বা টাকার পরিমাণ ৫০০ টাকা। আপনি টাকা জমা দেওয়ার পর মূলত আপনার আবেদন কার্যকর হবে। নাহয় আবেদন বোর্ড কর্তৃপক্ষ বাতিল করে দেবে।
আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট কপি, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির কপি একসাথে জমা দিতে হবে। সাথে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন।
অফলাইনে জমা দেওয়ার প্রসেসটা মূলত চিঠির মাধ্যমে। সরকারী ডাক-বিভাগের মাধ্যমে চিঠি পৌঁছাতে হবে। চিঠি জমা দেওয়ার পর আপনাকে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আপনার আবেদনের তথ্যের সাথে যদি সার্টিফিকেট মেচিং হয়, তবে আপনাকে বোর্ড থেকে ফোন করা হবে। এবং আপনি সার্টিফিকেট সংগ্রহ করার ঠিকানা বোর্ড থেকে জেনে নিতে পারবেন।
২. অনলাইনে হারানো সার্টিফিকেট উত্তোলনের আবেদন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই প্রায় সব ধরণের কাজ সম্পাদন করা যায়। সার্টিফিকেটের ক্ষেত্রেও তাই। এখন ঘরে বসেই সার্টিফিকেট হারিয়ে গেলে তোলার আবেদন করতে পারবেন।
তবে হারানো সার্টিফিকেট যেভাবেই তুলতে যাননা কেন, আপনার থানার জিডি ও পত্রিকার বিজ্ঞপ্তি কপিটি অবশ্যই প্রয়োজন হবে। তাছাড়া, অফলাইনে আবেদন করতে গলে অবশ্যই সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের প্রয়োজন হবে। এখানে অন্য কোনো ব্যাংক হলেও হবে না।
আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রেও সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের প্রয়োজন হবে না। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দেওয়া যায়।
চলুন এবার জেনে নেই অনলাইনে হারানো সার্টিফিকেট উত্তোলনের আবেদন প্রক্রিয়া সম্পর্কে। স্টেপ বাই স্টেপ হারানো সার্টিফিকেট তোলার নিয়মটি নিচে তুলে ধরা হলো:
স্টেপ - ০১: প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন "আপনার শিক্ষা বোর্ডের নামের সাথে সার্টিফিকেট উত্তোলনের আবেদন" (উদাহরণ: "Dhaka Education Board certificate retrieval application").
স্টেপ - ০২: প্রস্তাবিত সার্টিফিকেট উত্তোলনের অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছার জন্য উপলব্ধ লিঙ্কটি ক্লিক করুন।
স্টেপ - ০৩: ওয়েবসাইটে পৌঁছার পর, অনলাইন আবেদন সেকশনে যান এবং সার্টিফিকেট উত্তোলনের আবেদন ফর্ম পুরন করুন। সাধারণভাবে, ফর্মে নিম্নলিখিত তথ্য প্রয়োজন:
আপনার নাম
প্রাপ্ত শ্রেণি ও পরীক্ষার সন
প্রাপ্ত সার্টিফিকেট সংখ্যা
প্রাপ্ত সার্টিফিকেটের পরীক্ষার সন
স্থায়ী ঠিকানা
যে শিক্ষা বোর্ডের সার্টিফিকেট উত্তোলন চাচ্ছেন তা নির্দিষ্ট করা
স্টেপ - ০৪: আবেদন ফর্ম পূরণ এর পর, যেহেতু আপনি অনলাইনে সার্টিফিকেট তোলার আবেদন করছেন, তাহলে অনুমোদিত পেমেন্ট প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এই ধাপে আপনাকে আপনার মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।
স্টেপ - ০৫: অন্লাইনে আবেদন জমা দেওয়ার পর এবং সব আবশ্যক তথ্য প্রদানের পর, আপনাকে একটি প্রাপ্তি নম্বর বা আবেদন স্ট্যাটাস দেওয়া হবে। আপনি এই নম্বর বা স্ট্যাটাস ব্যবহার করে আপনার সার্টিফিকেট উত্তোলনের অবস্থা যাচাই করতে পারবেন।
স্টেপ - ০৬: যেখানে প্রাপ্তি নম্বর বা স্ট্যাটাস প্রদান হলো, তাই ব্যবহার করে আপনি সার্টিফিকেট উত্তোলনের অবস্থা জানতে পারবেন। সার্টিফিকেট তোলার প্রক্রিয়া সম্পূর্ণ সফল হলে, আপনার সার্টিফিকেট আপনার প্রদত্ত ঠিকানায় পোস্ট করা হবে।
আপনি এই স্টেপ বাই স্টেপ গাইড অনুসরণ করে আপনার হারানো সার্টিফিকেট উত্তোলনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার সার্টিফিকেট প্রাপ্তি স্থিতি প্রদান হওয়ার পর, আপনাকে সম্পূর্ণ তথ্য যাচাই করতে সাক্ষরিত সার্টিফিকেট প্রাপ্ত করতে হবে।
উল্লেখযোগ্য: আপনার বোর্ড ও প্রাপ্ত সার্টিফিকেটের বিশেষ প্রয়োজনীয় তথ্য বা ফরমের প্রয়োজনীয়তা সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে সাহায্য করতে পারে। অতএব, সার্টিফিকেট উত্তোলনের আবেদন সম্পর্কে স্পষ্টতা প্রদানের জন্য আপনার স্থানীয় শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা বোর্ড অফিসে যোগাযোগ করা সবচেয়ে ভালো।
অনলাইনে জন্ম নিবন্ধন বয়স সংশোধন
Smart Card Status Check করে দেখুন কবে পাবেন স্মার্ট কার্ড
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই