রেল সেবা রেজিস্ট্রেশনের নিয়ম । How to Registration Bangladesh Railway online ticket
রেল সেবা রেজিস্ট্রেশনের নিয়ম । How to Registration Bangladesh Railway online ticket
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের দেখাবো এবং শেখাবো যে কিভাবে রেল সেবা রেজিস্ট্রেশন করবেন ।
Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)
প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।
Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।
আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
বিকল্প পদ্ধতিঃ
একাউন্ট রেজিস্ট্রেশন করুনঃ
- আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে গুগল ক্রোম (Chrome)ব্রাউজার বা যে কোন ব্রাউজার থেকে ভিজিট করতে হবে ওয়েবসাইটে Bangladesh Railway E-Ticketing Service(https://eticket.railway.gov.bd/)।
**যারা ন্যাশনাল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেনঃ
- _প্রথমে
আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বর ও NID নম্বর ও জন্ম
তারিখ দিয়ে Verify করতে হবে। ভেরিফাই করার পর, আপনার নাম, ইমেইল, ঠিকানা ও
৮ অংকের একটি পাসওয়ার্ড দিবেন। রেজিষ্ট্রেশন বা সাইন আপ করবেন।।
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

কোন মন্তব্য নেই