Header Ads

Header ADS

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম | Driving License Check Online

 ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম | Driving License Check Online

 

মোবাইল এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL<space> reference number লিখে সেন্ড করুন 26969 এই নাম্বারে। পরবর্তীতে রিপ্লে মেসেজের মাধ্যমে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে।

সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ

 

DL Checker-সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার পর আপনার হুবহু প্রিন্ট কপি দেখতে পারবেন যেমনটা ভবিষ্যতে আপনি হাতে পেলে দেখতে পারবেন। DL Checker সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট কপি দেখতে পারবেন।

প্রিন্ট কপিতে ফন্ট পেজ এবং ব্যাক পেইজ দুইটি দেখতে পারবেন। সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোন অবস্থানে আছে অর্থাৎ তৈরি হয়ে গেছে কিনা সেটি দেখতে পারবেন। সেটা দেখার জন্য বাম পাশে লেখা দেখতে পারবেন pending or success।

*প্রথমে Driving Licence Checker app টি আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। অথবা সরাসরি ডাউনলোড করুন- ড্রাইভিং লাইসেন্স চেক করার DL Checker সফটওয়্যার  ।


*এরপর সফটওয়্যার এ প্রবেশ করে date of birth এই অপশনটিতে আপনার জন্ম তারিখ লিখবেন।


*এরপর দুইটি অপশন পাবেন DL Number or Reference Number এই দুই অপশন এর মধ্য থেকে দুই নাম্বার অপশন টি বাছাই করে নিবেন।

*এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন।

অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মঃ


ড্রাইভিং লাইসেন্স চেক করার আরেকটি পদ্ধতি হচ্ছে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি কোন পর্যায়ে আছে তা চেক করা যায়। তবে এই অনলাইন পদ্ধতি টি সব সময় সচল থাকে না। মাঝে মাঝে ড্রাইভিং লাইসেন্স চেক করার অনলাইন প্রক্রিয়া বন্ধ থাকায় BRTA ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার এবং এসএমএস পদ্ধতি চালু করেছে।

অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হলে আপনার যে কোন স্মার্ট ডিভাইস থেকে chorme ব্রাউজার অথবা google ব্রাউজারের মাধ্যমে my.brta.gov.bd/DL status.php এই ওয়েবসাইট ওপেন করে আপনার ড্রাইভিং লাইসেন্স টি চেক করতে পারবেন।যদি কেউ সফটওয়্যারের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে না চান তাহলে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং অবস্থা চেক করতে পারেন। 

 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট দেখুন | How to Check Driving License Exam Results



NID অনলাইন কপি ডাউনলোড করুন



আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

 

     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh.
Founder Of Learn With Alamin




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.